অর্ধকোটি টাকার ব্লক পাউবো কর্মকর্তার বাড়িতে

Megna Tv

২৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
পাউবো কর্মকর্তা শাকিল ইসলামের গ্রামের বাড়িতে নদীভাঙন রোধ প্রকল্পের পাথরের ব্লক।

বরিশালের উজিরপুরে নদীভাঙন রোধে তৈরি অর্ধকোটি টাকার পাথরের ব্লক ট্রাকযোগে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. শাকিল ইসলামের বিরুদ্ধে। তিনি বরিশাল পাউবো কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

বরিশাল পাউবো অফিস সূত্র জানা যায়, উজিরপুরে সন্ধ্যা নদীসহ বিভিন্ন স্থানে নদীভাঙন রোধের জন্য পাউবোর ঠিকাদাররা পাথরের ব্লকগুলো তৈরি করেন।

কয়েক দিন আগে কয়েকটি ট্রাকযোগে সরকারি ব্লকগুলো শাকিল ইসলামের গ্রামের বাড়ি উজিরপুরের হস্তিশুন্ড ঈদগাহ মার্কেট এলাকায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. হেলাল বলেন, শাকিল ইসলামের বাড়িতে আনা ব্লকগুলোর ওপর সিরিয়াল নম্বরসহ ইংরেজিতে ডব্লিউ ডি বি খোদাই করে লেখা আছে। বর্গাকৃত ব্লকগুলো কোনোটির দৈর্ঘ্য এক ফুট আবার কোনোটির দৈর্ঘ্য দেড় ফুট হবে। তবে প্রতিটির প্রস্থ এক ফুটের মতো। যে পরিমাণের ব্লক আনা হয়েছে তার মূল্য অর্ধকোটির টাকারও বেশি হবে।

তিনি আরও বলেন, শাকিল ইসলামের বাড়ি ও নির্মাণাধীন ব্যবসাপ্রতিষ্ঠান গিয়ে দেখা যায়, ওই বাড়ির বেশকিছু অংশজুড়ে পাউবোর তৈরি কয়েকশ’ ব্লক সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

এ ছাড়া শাকিল ইসলামের গ্রামের বাড়ির অদূরে নির্মাণাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনে ব্লকগুলো সারিবদ্ধভাবে রেখে প্রধান ফটক তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ ছাড়া তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশ ঘিরে রাখা ব্লকের ফাঁকা অংশ বালু দিয়ে ভরাটের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে পাউবোর উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলাম বলেন, নদীভাঙন রোধের জন্য ভাঙন এলাকায় ব্লক স্থাপনের কাজ শেষে বেশকিছু উদ্বৃত্ত ছিল। সেগুলো এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন এলাকায় পড়ে ছিল। ঠিকাদাররাও ফেরত নিচ্ছিল না। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই ব্লকগুলো বাড়িতে নিয়েছি।’

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম বলেন, পাউবোর ব্লক শাকিল ইসলামের বাড়িতে নিয়ে রাখা ঠিক হয়নি। লোকমুখে শুনে ব্লকগুলো যথাস্থানে ফেরত পাঠানোর জন্য তাকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি একজন কর্মকর্তার এ ধরনের কাজ পুরোপুরি অনৈতিক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

#

তারুণ্যের সমাবেশের পর এবার আসছে 'তারুণ্যের রোডমার্চ'

#

ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র ফোরামের রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত

#

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

#

আ’লীগ গত ১৬ বছরে খুন-গুমের রাজত্ব কায়েম করেছিল- সাবেক এমপি ডাঃ তাহের

#

কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় ৫,৯৭,৮০০ পিস কিং কোবরা বাজি আটক

#

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি: যুক্তরাজ্য

#

এআই সভ্যতার জন্য বড় ঝুঁকি : পলক

#

আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন : প্রধানমন্ত্রী

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied