পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ

বাংলাদেশ পুলিশের সব ইউনিটের পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার (৯ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আপনার ইউনিট/অধীন ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের (কনস্টেবল থেকে এসআই/সমপদমর্যাদা এবং ডিএমপির ক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত) সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, এই নির্দেশনা আদালতের আদেশ এবং ফৌজদারি মামলাজনিত কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মামলাজনিত কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied