ফেনীতে ৮ লাখেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ভাসছে ফেনীর ছয় উপজেলা। ভয়াবহ এ বন্যায় জেলার আট লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরইমধ্যে বন্যাকবলিত অন্তত দেড় লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে লাখ লাখ মানুষ উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে ৩৮ হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। শহরসহ জেলার সব উপজেলায় বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। ফেনী সদর হাসপাতালের চিকিৎসকরা এসব টিম পরিচালনা করছেন। সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং ছাত্র-জনতার সমন্বয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

দুর্গম এলাকায় ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করেছে।

সরকারি-বেসরকারি উদ্যোগে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন ত্রাণ তৎপরতা চালাচ্ছে। সরকারিভাবে এক হাজার ৬০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied