সাকিব-মিরাজের ঘূর্ণিতে বাংলাদেশের পাকিস্তান জয়

Megna Tv

৭ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ফাইল ছবি

১৪তম টেস্টে এসে অপেক্ষার প্রহর ফুরালো বাংলাদেশের। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে জয় মিললেও অধরাই ছিল টেস্টে। আগের ১৩ টেস্টের ১২টিতে হার ও একটি জয়। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় তাই অনেকেই পাকিস্তানকে ফেভারিট হিসেবেই দেখেছিল। কিন্তু শেষদিনে এসে মিরাজ-সাকিবের ঘূর্ণিতে কাঙ্ক্ষিত জয় পেল বাংলাদেশ। সেই সঙ্গে ২০২২ সালের পর ঘরের মাঠে জয় না পাওয়া পাকিস্তান জয়বঞ্চিত হলো।

নতুন করে নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছিল শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকেই দেশ সংস্কারের কাজ শুরু হয়। তারই ধারাবাহিকতায় দীর্ঘ এক যুগ পর পরিবর্তন আসে বিসিবির হটসিটে। নাজমুল হাসান পাপন দায়িত্ব ছেড়ে দেয়ার পর সেখানে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ হন বিসিবির নতুন বস। সব নতুনের মাঝে দেশের ক্রিকেটও যেন নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। সরকার পতনের পর প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশ। তাও সেটি পাকিস্তানের বিপক্ষে। 

শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। সময় ছিল পর্যাপ্ত, হাতে ছিল ১০ উইকেট। জয় পেতে তেমন একটা বেগ পেতে হয়নি সফরকারীদের। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। জাকির হাসান ১৫ রানে ও সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত থাকেন।

বুধবার (২১ আগস্ট) শুরু হওয়া ম্যাচটির প্রথম ইনিংসে পাকিস্তান ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। তখন ধারণা করা হচ্ছিল ম্যাচটিতে হারতে যাচ্চে বাংলাদেশ। এর অবশ্য কারণও ছিল। কেননা বাংলাদেশ যে পাকিস্তানের মাটিতে আতিথেয়তা নিতে গিয়েছে। ঘরের মাঠে পাকিস্তানি বোলারদের মোকাবিলা করাটা তো সহজ না!কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে নাটকীয়ভাবে ম্যাচ ঘুরিয়ে দেয় টাইগার বোলাররা।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিপিএলের মান উন্নয়নে কাজে লাগানো হবে প্রধান উপদেষ্টার অভিজ্ঞতা

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

২০ জনের স্কোয়েডেও নেই আফগানিস্তানের বিশ্ব সেরা অলরাউন্ডার রশিদ খান

#

আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল, মাস্টারস ইভেন্ট

#

পাপনের মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ

#

বাংলাদেশি সমর্থকদের বিশ্বকাপ উপভোগে বাধা ‘টাইম জোন’!

#

হেডের স্পিন ঘূর্ণির পর শর্টের ঝড়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

#

কলম্বাসের কাছে হেরে বিদায় নিলেন, মেসিহীন মায়ামি

#

ফুটবলকে বিদায় বললেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী রাফায়েল ভারান

#

আফগানিস্তানে মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করলো তালেবান

সর্বশেষ

#

দ্রুততম ১০০ টেস্ট ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

#

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

Link copied