পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, কাজী সালাউদ্দিনের

Megna Tv

১ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬

#
সংগৃহিত ছবি

ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আসছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। আজ সকালে বাফুফে ভবনের সামনে জড়ো হয়েছিলেন বিএনপিপন্থি ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। সেখানে আয়োজকরা কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম এবং পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়েছেন।  

আজ সকালে বাফুফে ভবনের সামনে 'দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও' ব্যানারে এই আন্দোলন হয়েছে। বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি এবং অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম আজ বলেছেন, ‘ফুটবল ফেডারেশন থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগ চাই। ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলাম আমরা। এরপরও পদত্যাগ না করলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।'

#NP/RR24

সালাউদ্দিন আগেই ঘোষণা দিয়েছেন এবারও নির্বাচন করবেন তিনি। তার আগেই সালাউদ্দিনের পদত্যাগ চান আন্দোলনে আসা সবাই।বাফুফের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়, সে জন্য ফিফার কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন আমিনুল হক, ‘ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি, নির্বাচন যেন আর কিছুদিন পিছিয়ে দেওয়া হয়। তাহলে যারা খেলোয়াড় কিংবা সংগঠক আছেন, তারা আরও বিচার-বিশ্লেষণ করে দেশের ফুটবল কীভাবে সাজাতে পারি, সেটা আমরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা বলে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আশা করি।' 

ফুটবল ফেডারেশনে রাজনৈতিক চাপ ও সরকারি হস্তক্ষেপ হলে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে আমিনুলের উত্তর, 'আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ফুটবল ফেডারেশনে পরিবর্তন চাই। ফিফার সঙ্গে আলোচনা করেই সব কিছু করা যাবে। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাঁচাতে সেটা সালাউদ্দিনের পদত্যাগের বিকল্প নেই।'

এরপর বাফুফে ভবনে ঢুকে পড়েন সাবেক ফুটবলাররা ও সমর্থকরা। পরে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করে নিজেদের দাবি তুলে ধরেন। তাদের বার্তা যেন কাজী সালাউদ্দিনের কাছে পৌঁছে দেওয়া হয়, সেটাও জানিয়ে এসেছেন সাবেক ফুটবলাররা।

#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দ্রুততম ১০০ টেস্ট ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

#

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

Link copied