পলকের কার্যালয়ে গিয়ে বৈঠক করলেন পিটার হাস

Megna Tv

১৯ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
পিটার হাস

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনেকে বলছে নির্বাচনের পর বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনি কী মনে করছেন?- এমন প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি মনে করি, আমাদের নতুন মন্ত্রিসভার একজন নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে একজন রাষ্ট্রদূত দেখা করলেন... এবং ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান, বিজ্ঞান-প্রযুক্তি-উদ্ভাবন— এগুলো নিয়ে আলোচনা করলেন। এর মধ্য দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। এছাড়া, আগামী পাঁচ বছর নতুন সরকারের সঙ্গে আরও নতুন নতুন বিষয় নিয়ে সম্ভাবনার দ্বারগুলো উন্মোচিত হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে সেটিই মনে হয়েছে যে, বাংলাদেশের ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশগুলো খুব আগ্রহী। আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, উনার যে বিভিন্ন কথা এবং আলোচনার বিষয়বস্তু... এগুলো থেকে আমার কাছে মনে হয়েছে যে, বাংলাদেশের সঙ্গে আমেরিকার ভবিষ্যতে যে বাণিজ্যিক সম্পর্ক... এবং সম্ভাবনার সম্পর্ক, এটা আরও বেশি সম্প্রসারিত হবে, আরও ঘনিষ্ঠ হবে।’

পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে পলক বলেন, ‘২০৪১ সালে প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ রূপকল্প, সেটি পূরণের জন্য আমরা সবার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়েছি। সেখানে আমেরিকার বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে এবং আমরা একসঙ্গে কাজ করব দুই দেশের জনগণের জন্য, সারা বিশ্বের জন্য। আমার কাছে আজকের বৈঠক থেকে এটাই মনে হয়েছে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অর্থনীতি পুনরুদ্ধার সরকারের লক্ষ্য

#

‘একটা রাজনৈতিক দল তার কোনো ভুল-ত্রুটি নিয়ে আত্মোপলব্ধিও করছে না’

#

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ ও অস্ত্রাবাজির ঘটনায় গ্রেফতার ২৪

#

আল্লামা সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

#

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

#

নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মাতবে প্রায় ৪ কোটি শিক্ষার্থী

#

দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

#

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

#

বাংলাদেশ সফর করতে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা দেওয়া হবে

#

বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না,সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে।

Link copied