স্বাধীনতা দিবসে অসহায় পরিবারের মাঝে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

Megna Tv

২৩ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছবি : সংগৃহীত

মোঃ সাইফুল ইসলাম ব্রাহ্মণপাড়া  কুমিল্লা ।।
বর্ডার গার্ড বাংলাদেশ সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২০০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়াধীন শশীদল আলহাজ্ব মুহাম্মাদ আবু তাহের কলেজ মিলনায়তনে এ বিতরণ করা হয়েছে। বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি'র) অধিনায়কন লেঃ কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ, বিজিবিএম,পিএসসি।
 এ সময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি'র) সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান, শশীদল ক্যাম্প কমান্ডার ফারুক কামালসহ অন্যান্য কর্মকর্তা ও জোয়ানরা উপস্থিত ছিলেন।
অধিনায়কন লেঃ কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ সাংবাদিকদের জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মাহে রমজান উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরসহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে। এরই অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি দুই শতাধিক মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জনস্বার্থে বিজিবির এ ধারা অব্যাহত থাকবে। ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied