‘গত দুই বছরে দেশের বহু শীর্ষ আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন’

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী।

দেশের প্রখ্যাত কয়েকজন উলামায়ে কেরামের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে তাদের সবার সুস্থতা দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করেছেন দেশের সর্বপ্রাচীন বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক বলেন, গত দুই বছরে আল্লাহর ইচ্ছায় একের পর এক দেশের বহু শীর্ষ আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে কারণে দেশে নেতৃত্বস্থানীয় মুরুব্বী আলেমের বিশাল শূন্যতা তৈরি হয়েছে। এটা জাতির জন্য ভালো খবর নয়।

সোমবার (১১ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বলেন, বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম দারুল মাআরিফ মাদ্রাসার মুহতামিম আল্লামা সুলতান জওক নদভী, চট্টগ্রামের আনোয়ারা জামিয়া আরাবিয়া হাইলধর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আবদুল মালেক হালিম, জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা ফয়জুল করীম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আহমাদুল্লাহসহ অনেকেই অসুস্থ। তারা সকলেই দেশের শীর্ষস্তরের গুরুত্বপূর্ণ আলেম। ইসলামী শিক্ষার বিস্তার, দাওয়াহ মানবিক সেবামূলক কার্যক্রমসহ বহু দ্বীনি খেদমত পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তারা। উম্মাহ দেশের জন্য সকল উলামায়ে কেরামের উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। তাদের এই দীর্ঘ অসুস্থতায় আলেম সমাজ ছাত্র-জনতার মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

হাদিস শরীফের উল্লেখ করে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক বলেন, আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে জোর করে ইলম ছিনিয়ে নেবেন না বরং আলেমদের দুনিয়া থেকে ওঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম ওঠিয়ে নেবেন। অতঃপর যখন কোনো আলেম বাকি থাকবে না, তখন মানুষজন জাহেলদেরই নেতা হিসেবে গ্রহণ করবে। অতঃপর তাদের কাছে মাসআলা জিজ্ঞেস করা হবে, তারা না জেনেই ফাতওয়া দিবে। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে, আর অপরকেও গোমরাহ করবে। (বুখারী মুসলিম)

আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, গত দুই বছরে অনেক শীর্ষ আলেমকে হারানোর পর বর্তমানে শীর্ষ প্রভাবশালী স্তরের এত আলেমের লাগাতার অসুস্থতায় সবার মনে নতুন শঙ্কা উদ্বেগ তৈরি হয়েছে। তাই দেশের আলেম সমাজ, মসজিদের ইমাম-খতিব সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি অসুস্থ আলেমদের পরিপূর্ণ সুস্থতা বরকতময় হায়াতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া-মোনাজাত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied