সমন্বয়কের পরামর্শে জাতির কাছে ক্ষমা চাইলেন জয়!

Megna Tv

১৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
শাহরিয়ার নাজিম জয়

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে সম্প্রতি। যদিও ঘটনাটি সংগঠিত হয়েছে ২০১৫ সালের ২০ এপ্রিল। ঠিক ওই সময়টাতে, মানে ২০১৫ সালের এপ্রিলে এই মামলার অন্যতম আসামী অভিনেতা-নির্মাতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় ছিলেন নেপালে!

বুধবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এমন চাঞ্চল্যকর তথ্য দেন অভিনেতা। এটাও জানান, তার কাছে এ বিষয়ে সকল তথ্য রয়েছে। চাইলে তিনি সেটা জনগণের আদালতেও পেশ করতে পারবেন।

ভিডিও বার্তায় বিষয়ে জয় বলেন, ‘আমার নামে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা। যেখানে আমাকে আসামি করা হয়েছে। আমি মামলার এজাহার পড়েছি, যেখানে লেখা আছে২০১৫ সালের ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় অনেকের সঙ্গে আমিও ছিলাম। বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি, তাকে হত্যার চেষ্টা করেছি।

আত্মপক্ষ সমর্থনে জয় বলেন, ‘আমার কাছে সকল প্রমাণ আছে, মামলায় উল্লেখিত ১৫ এপ্রিল আমি শুটিংয়ের কাজে নেপালে ছিলাম। আমার পাসপোর্টেও বিষয়টি উল্লেখ আছে। সেদিন সকাল ১১টার ফ্লাইটে নেপালে যাই। সেসময় নেপালে একটি বড় ভূমিকম্প হয়। যে ভূমিকম্পে আমি, রুনা খানসহ অনেক তারকা আটকা পড়ে। এরপর ২৬ এপ্রিল আমরা দেশে ফিরে আসি। সেই কাগজপত্রগুলো আমার কাছে সব আছে।’

বাস্তবতার বিপরীতে এমন মামলার আসামী হয়ে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন জয়। তার ভাষায়, ‘খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনও কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি। কারও সঙ্গে ঝগড়া বিবাদেও যাইনি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে।’

যদিও এই ভিডিও বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করার জন্য নয়। ‘জাতির কাছে নিঃশর্ত ক্ষমা’ চাওয়া ছিলো অভিনেতার মূল লক্ষ্য।  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied