গাজা যুদ্ধবিরতি নিয়ে ‘ছেলেখেলা’ করছেন ব্লিঙ্কেন

Megna Tv

১০ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ব্লিঙ্কেন

গাজা যুদ্ধবিরতির নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক আহ্বান ছিল নিছকই ‘ফাঁকা বুলি’। তেল আবিব থেকে আল জাজিরাকে এমনটাই বলেছেন ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের কলামিস্ট গিডিয়ন লেভি। এর আগে বুধবার (৩১ জুলাই) ব্লিঙ্কেন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র হামাস নেতা ইসমাইল হানিয়েহকে হত্যার সাথে জড়িত নয়। ওই সময় গাজায় যুদ্ধবিরতির গুরুত্ব পুনর্ব্যক্ত করেছিলেন তিনি। এর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন লেভি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

লেভি আরও বলেছেন, ‘যদি ব্লিঙ্কেন এবং মার্কিন প্রশাসন এই যুদ্ধ শেষ করতে চাইতেন, তাহলে এতোদিনে তা শেষ হয়ে যেত।’

তার ভাষায়, ‘ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা এবং যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে অনুরোধ করা শুধুই এক প্রহসন। এটা আন্তর্জাতিক সম্পর্ক নয়, এটা ছেলেখেলা।’

লেভি আরও বলেন, নেতানিয়াহু যুদ্ধ শেষ করতে চান না। আর এটাই তেহরান ও বৈরুতে হত্যাকাণ্ডের প্রধান কারণ।

ইসরায়েলি জনসাধারণের মেজাজ সম্পর্কে বলতে গিয়ে লেভি বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং লেবাননের সম্ভাব্য হুমকি সম্পর্কে জনমনে কোনও আতঙ্ক নেই। আতঙ্কের কারণ থাকলেও, তারা সেটাকে আতঙ্ক মনে করেন না’।

‘তবে ইসরায়েলিরা খুবই সতর্ক বলে জানিয়েছেন লেভি। ‘তারা নিজেদের প্রস্তুত করছে বলে খবর আছে। তবে তাদের মধ্যে তাড়াহুড়ো নেই। বরং তারা মনে করে যে, তারা অজানার মুখোমুখি হতে যাচ্ছেন, তাই প্রস্তুতি নিচ্ছেন’, লেভির মন্তব্য।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied