উত্তাল ইসলামাবাদ, আটক-ধরপাকড়েও পিছু হটছে না ইমরান সমর্থকরা

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের ইসলামাবাদের ডি চক। পিটিআই সমর্থকরা অবরোধ করে রেখেছে টুইন সিটির প্রবেশ মুখ। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। দফায় দফায় হয় সংঘর্ষ। এক সপ্তাহ ধরেই পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছে সমর্থকরা।

বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। শনিবারই বিচ্ছিন্ন করা হয় রাজধানী ইসলামাবাদসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরকে। দেশজুড়ে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। সপ্তাহজুড়েই অব্যাহত ধরপাকড়। এরপরও বিক্ষোভ দমন করা যাচ্ছে না।

MegnaTv24

বিষয়টি নিয়ে ইসলামাবাদের আইজিপি সায়েদ আলি নাসির রিজভি বলেন, ইসলামাবাদের বিভিন্ন জায়গা থেকে বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাধারণ নাগরিকদের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার কয়েকজন পুলিশ এবং প্রায় দেড়শ’ আফগান নাগরিকও রয়েছে। যাদের বেশিরভাগেরই আবার বৈধ কাগজপত্র নেই।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যানুসারে, কারাবন্দি ইমরান খানের নির্দেশে চলমান বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দারপুর। গুঞ্জন শোনা যাচ্ছে, আটক হয়েছেন তিনিও। এদিকে, ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দলের সমর্থকরা। গান্দারপুরের অবর্তমানে বিক্ষোভে নেতৃত্ব দেবেন পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজম সোয়াতি।

সরকার পক্ষের অভিযোগ- বিক্ষোভের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা। তাদের কাছে ভারী অস্ত্র ছিল উল্লেখ করে বিক্ষোভকারীদের সশস্ত্র আক্রমণে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে- এমন অভিযোগও তুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসীন নাকভি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে পুলিশের কাছে অস্ত্র ছিল না, সেখানে বিক্ষোভকারীদের কাছে অস্ত্র ছিল। কমপক্ষে ৮০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়ল উত্তর কোরিয়া

#

‘আমেরিকানরা ক্ষুব্ধ, আমরা আর ডোনাল্ড জে. ট্রাম্পকে চিনি না’

#

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেভাবে কাফফারা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

#

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় হিজবুল্লাহর রকেট হামলা

#

চাকরি হারালেন কোটার সুবিধা নেওয়া ভারতীয় তরুণী

#

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা পেলে গরু খাওয়া চলবে না: আসামের মুখ্যমন্ত্রী

#

জাকারবার্গকে ‘খারাপ পরিণতির’ হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

#

বাংলাদেশের মতো অবস্থা ভারতে হওয়া নিয়ে যা বললেন;ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

#

পশ্চিম তীরের জেনিনের হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

#

জরুরি সতর্ক বার্তা: রাত ১০টায় খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি গেট

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied