সুইজারল্যান্ডে যাচ্ছেন শাহবাজ শরিফ ও অসিম মুনির

Megna Tv

১৪ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
সংগৃহীত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল অসিম মুনির সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বুরগেনস্টকে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্জিত সমঝোতাগুলোর বাস্তবায়নে ইসলামাবাদ সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে এই সংলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতার পরও ইসরায়েল হামলা চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এর জবাবে হরমুজ প্রণালি বন্ধ করা হয়েছে এবং এটিকে ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

অন্যদিকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied