ইসরায়েলি আগ্রাসনে গাজায় ২৪ ঘণ্টায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

Megna Tv

১৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
যুদ্ধবিধ্বস্ত গাজা

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল বাহিনী। এই ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জেনিন শহর অবরোধ করে রেখেছে দখলদার বাহিনী। ফলে ফিলিস্তিনিরা খাবার, পানি, বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা পাচ্ছে না। কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে সবচেয়ে তীব্র সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, বুধবার থেকে ইসরায়েল বাহিনীর হামলা শুরুর পর পশ্চিমতীরে ২০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন প্রতিবন্ধী এবং বেশ কয়েকজন শিশু রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, পোলিও টিকাদান অভিযান সফল করার জন্য গাজা উপত্যকায় একটি প্রকৃত যুদ্ধবিরতি প্রয়োজন। ইসরায়েল সেখানে এখনও হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘন্টায় সেখানে কমপক্ষে ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

তবে গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য লড়াইয়ে ‘মানবিক বিরতি’ দিতে রাজি হয়েছে ইসরায়েল। শুক্রবার (৩০ আগস্ট) এ কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা রিক পিপারকর্ন বলেছেন, গাজা উপত্যকার প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্যে রোববার থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে।

গাজার মধ্য, দক্ষিণ ও উত্তর অংশে তিন ধাপে এই টিকাদান কর্মসূচি চলবে। প্রতি ধাপে টানা তিনদিন রোজ স্থানীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লড়াই বন্ধ থাকবে।

গাজায় প্রায় ২৫ বছর পর কিছুদিন আগে ১০ মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও ভাইরাস শনাক্ত হয়। এতে শিশুটির শরীরের একাংশ অবশ (প্যারালাইজড) হয়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা।গাজার মধ্য, দক্ষিণ ও উত্তর অংশে তিন ধাপে এই টিকাদান কর্মসূচি চলবে। প্রতি ধাপে টানা তিনদিন রোজ স্থানীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লড়াই বন্ধ থাকবে।

গাজায় প্রায় ২৫ বছর পর কিছুদিন আগে ১০ মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও ভাইরাস শনাক্ত হয়। এতে শিশুটির শরীরের একাংশ অবশ (প্যারালাইজড) হয়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা।এদিকে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী আবারও তেল আবিবের রাস্তায় নেমেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং গাজায় বন্দীদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৪০ হাজার ৬৯১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া আহত হয়েছে আরও ৯৪ হাজার ৬০ ফিলিস্তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সুইজারল্যান্ডে যাচ্ছেন শাহবাজ শরিফ ও অসিম মুনির

#

ইউক্রেন সফরে যুদ্ধ নিয়ে যা বললেন মোদি

#

উত্তর কোরিয়া কি যুক্তরাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছে?

#

পশ্চিম তীরের জেনিনের হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

সুদানে হামলায় নিহত শিশুসহ ১৭০

#

জম্মু–কাশ্মীরে শেষ দফার ভোট শুরু নির্বিঘ্নে

#

দুবাই প্রবাসী ছালেহ আহমেদের মরদেহ ঢাকায়

#

রাশিয়ায় ঢুকে হামলা,পুতিনের জন্য উভয় সংকট বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

#

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮৩ ফিলিস্তিনি

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied