ইসরায়েলি হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত, ঘরছাড়া ৪০০০

Megna Tv

১০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় বুধবার ( সেপ্টেম্বর) আরও ১৮ জন নিহত হয়েছেন। নিয়ে গত অক্টোবরের পর থেকে অন্তত ৪০ হাজার ৮৬১ ফিলিস্তিনিকে হত্যা করলো দখলদাররা। এই ১১ মাসে তাদের হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, টানা দ্বিতীয় সপ্তাহে জেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানকার অন্তত চার হাজার বাসিন্দাকে জোরপূর্বক ঘরছাড়া করেছে দখলদাররা।

বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার রাতে জেনিন শরণার্থী শিবিরে অতিরিক্ত সৈন্যবাহিনী নিয়ে অভিযান চালায় ইসরায়েল।

এসময় সৈন্যরা শহরের আল-জাবারিয়ত পাড়ায় ফিলিস্তিনি পরিবারগুলোকে অস্ত্রের মুখে জোরপূর্বক ঘরছাড়া করে এবং শরণার্থী শিবিরের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া, জেনিনের উত্তরে নাজারেথ স্ট্রিটে বুলডোজার চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাংশে ইসরায়েলি সামরিক অভিযানের একটি অংশ হলো জেনিন অবরোধ। তাদের এই অভিযানে কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল-জাজিরা আরও জানিয়েছে, মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের কাছে তাঁবুতে বাস্তুচ্যুত লোকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।

হামলা হয়েছেমানবিক অঞ্চলঘোষিত আল-মাওয়াসি এলাকায়ও। এতে অন্তত একজন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশ ইস্যুতে নতুন উদ্যোগের কথা জানাল যুক্তরাষ্ট্র

#

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ৩৬

#

গাজায় যুদ্ধ বন্ধে ‘৩ পর্যায়ের পরিকল্পনা’ প্রস্তাব করলেন বাইডেন

#

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই ইরানের’

#

শনিবার ইরানে ' সর্বকালের সবচেয়ে বড় বোমা হামলা' হতে যাচ্ছে ?

#

নতুন গাইডিং সিস্টেম রকেট লঞ্চারের সফল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

#

উড়ন্ত আশিক কি ইউনূসের মার্কেটিং ম্যানেজার?

#

হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

#

ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা, যে হুঁশিয়ারি দিল হুথি

#

ইসরাইলে হামলা হলে কঠিন বিপর্যয়ে পড়বে ইরান: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied