ঢাকায় ফিরলেন পিটার হাস

Megna Tv

১৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ঢাকায় ফিরলেন পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো সফর শেষে আজ ঢাকায় ফিরেছেন। সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।  বিমান থেকে নামার পর সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি।

অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মার্কিন তাগিদ ও ভিসা নিষেধাজ্ঞা জারি রয়েছে। এমন পরিস্থিতিতে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর দিন কলম্বো সফরে যান মার্কিন রাষ্ট্রদূত। এরপর থেকে ঢাকা ছাড়া নিয়ে নানামুখী কথা শুরু হয়।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মার্কিন কোনো কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শমূলক বৈঠকে যোগ দিতে পিটার হাস ঢাকা ছাড়তে পারেন—এমন আলোচনা আছে কূটনৈতিক মহলে। অবশ্য ঢাকায় দেশটির এক কূটনীতিকের দাবি, রাষ্ট্রদূত ছুটি কাটাতে গেছেন।

এদিকে বাংলাদেশের রাজনীতিতে পিটার হাসের দৌড়ঝাঁপ নিয়ে মন্তব্য করেছে রাশিয়া। পিটার হাস বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার বিষয়ে বিরোধীদলের এক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পদ্মায় ফেরিডুবি

#

জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের সদস্যদের শ্রদ্ধা

#

ময়লার গাড়ি যেন ‘যমদূত’ ফের সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় গেল প্রাণ

#

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

শেখ হাসিনা যুব ইনস্টিটিউটের নাম বদল বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

#

পুলিশের লুট হওয়া ৯৭ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলো র‌্যাব

#

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ-০২ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

#

‘জামায়াত-শিবির ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে’

#

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার - কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

#

১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

Link copied