প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

Megna Tv

২৯ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা তদন্তে একটি ‘সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি জানিয়েছে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির ওপর হামলার বিচার এবং তাদের সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতসহ আট দফা দাবি পেশ করেন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

দাবির প্রেক্ষিতে অধ্যাপক ড. ইউনূস তাদের আশ্বস্ত করেন যে অন্তর্বর্তী সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সদস্যসহ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, সরকার সংখ্যালঘুদের যেকোনও আক্রমণ এবং সহিংসতা থেকে সুরক্ষা দিতে ইতোমধ্যে কয়েকটি ব্যবস্থা নিয়েছে। পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং পরিস্থিতি সারা দেশে স্বাভাবিক হতে শুরু করেছে।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিকম ও আইসিটি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের পতন ঘটে। ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী সরকারের দুই উপদেষ্টাও ছাত্র-নেতৃত্বাধীন সংখ্যালঘু অধিকার আন্দোলনকে আশ্বস্ত করেছেন যে তারা সব দাবি পূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied