বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোট কোনো শপথই নেবে না: জামায়াত

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে ১১ দলীয় জোটের সদস্যরা কোনো শপথই নেবেন না বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সকালে জামায়াতের একজন সিনিয়র নেতা এ তথ্য জানান।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে শুরুতেই শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হলো।


বিস্তারিত আসছে...


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied