গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত

Megna Tv

১০ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহিত ছবি

সংঘাতের ৩৩৫তম দিনে আরও একটি বিভিষীকাময় দিন কাটলো গাজার বাসিন্দাদের। উপত্যকাজুড়ে বিভিন্নস্থানে ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বহর। এই হামলায় নিহত হয়েছেন ১৭ ফিলিস্তিনি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে এসব তথ্য। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ৯০০ জনে পৌঁছেছে।এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি। 

গাজা সিটির সাবরা এলাকায় ভয়াবহ হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৫ জনের। বোমা হামলা হয়েছে জয়তুন শহরেও। সেখানও প্রাণহানি কমপক্ষে ৬; গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। রাফাহ’তেও তাণ্ডব চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ধ্বংস করেছে একাধিক ভবন। সেখানেও ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৬ জনের মরদেহ। বর্বরতা চলমান সেন্ট্রাল গাজাতেও। প্রাণ গেছে মাগাঝি, নুসেইরাত শরণার্থী শিবিরের বেশ কয়েকজন বাসিন্দার।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।  


NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

Link copied