হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। রোববার (২৯ সেপ্টেম্বর) করাচিতে দেশটির প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃত্বে দেয়া হয় বিক্ষোভের ডাক।

করাচির প্রধান সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি। নাসরাল্লাহর ছবি, হিজবুল্লাহর পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয় অন্তত ৩ হাজার শিয়াপন্থি। নাসরাল্লাহকে হত্যা করায় ঝাড়েন ব্যাপক ক্ষোভ।

MegnaTv 24

যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানের সাথে, মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের দিকে যাত্রা শুরু করলে বিক্ষোভকারীদের বাঁধা দেয় পুলিশ। ছড়ায় ব্যাপক সহিংসতা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে লাঠি চার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। চলে ধাওয়া পাল্টা-ধাওয়া। আটক হন অনেকে।

এদিকে লাহোর ও ইসলামাবাদে হাসান নাসরাল্লাহর গায়েবানা জানাজা পড়িয়েছে দেশটির সুন্নি মুসলিমরা। শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। এর পর থেকেই ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied