কুমিল্লায় এম.কে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনের উদ্বোধন

Megna Tv

২৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
কুমিল্লায় ইন্টেরিয়র ডিজাইনের উদ্বোধন

ফাহিম মুনতাছিম।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার লাকসাম রোডের আশ্রাফ ম্যানশনের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে স্বনামধন্য ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান "এম.কে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন"।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এমদাদুল হকের বাবা আব্দুল মতিন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আনিছুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল হক দিপু, ব্যবসায়ী কামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইয়াসিন মিয়া, ব্যবসায়ী মিন্টু ও ইব্রাহিম মজুমদার।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিরা ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তারা এম.কে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনের পেশাদারিত্ব, সৃজনশীলতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আধুনিকতা ও নান্দনিকতার সমন্বয়ে নতুন মাত্রা যোগ করতে এম.কে ইঞ্জিনিয়ারিং প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার এমদাদুল হক। তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো মানসম্পন্ন ইন্টেরিয়র ডিজাইন সেবা প্রদান করা, যা গ্রাহকদের চাহিদা অনুযায়ী দৃষ্টিনন্দন ও কার্যকর হবে।"
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবা প্রদানের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষ ভাগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় আচার পালনের মাধ্যমে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করা হয়।
এম.কে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন-এর এই নতুন যাত্রা কুমিল্লার স্থানীয় ব্যবসায়িক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটি আধুনিক ডিজাইন ও স্থাপত্য পরিকল্পনার মাধ্যমে গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied