স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!
১০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!
মিরপুরের সরকারি বাঙলা কলেজ থেকে ছাত্র রাজনীতিতে পথচলা শুরু করা ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় তিনি পুলিশি নির্যাতন, মামলা ও কারাবরণসহ নানা দমন-পীড়নের শিকার হন। তবুও তিনি ছাত্র রাজনীতিতে নিজের অবস্থান ধরে রাখেন।
সেই ধারাবাহিকতায় মূল্যায়িত হয়ে এবার তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন। এর আগে তিনি সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর আসাদুজ্জামান আসাদ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জানান, ছাত্র রাজনীতিকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চান। এ লক্ষ্যে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নেতৃত্বে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য,আজ ০২ মে ২০২৬'এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।দীর্ঘদিন পর ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, এতে পরিচয় পেয়ে উচ্ছ্বাসিত ছাত্র নেতারা।