কুমিল্লায় ইসলামী ব্যাংকের ডিপোজিটরদের সাথে মতবিনিময়

Megna Tv

৬ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার গ্রাহকদের সাথে মতবিনিময় (ছবি:মেঘনা টিভি)

সাইফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:

গ্রাহক আস্থায় ফিরবে দিন ,দেশ গড়ায় অংশ নিন। এই স্লোগানে ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে ছাত্র জনতা ওলামা মাশায়েখ ও ডিপোজিট হোল্ডারদের  সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে ।

রবিবার বিকেলে নগরীর প্রানকেন্দ্র লাকসাম রোডে  অবস্থিত ইসলামী ব্যাংকের ২ তলায় এই মত বিনিময় অনুষ্টিত হয় ।

মতবিনিময় সভায়  পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,কুমিল্লা শাখার আরডিএস অফিসার মুহাম্মদ আয়াত উল্লাহ হেলালী ও  অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ অজিজুল হক ।

প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন  সিলভার ডেভেলপারস লিমিটেড এর চেয়ারম্যন  বিশিষ্ট ব্যবসায়ী রোটা রিয়ান অধ্যাপক ফারুক আহমেদ।

 ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,কুমিল্লা জোন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: নাসির উদ্দিনের  সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে আরো  বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সহকারী মহাসচিব  সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী ,

 কুমিল্লা সরকারী মেডিকেল কলেজের  নাক, কান, গলা বিশেষজ্ঞ  সহকারী অধ্যাপক ডা.জাহাঙ্গীর আলম মজুমদার ,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মনিরুজজামান ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি  সিনিয়র পিন্সিপাল অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক

গ্রাহক গনের পক্ষ থেকে বক্তব্য রাখেন দারুল ইসলাম মডেল মাদ্রাসার পরিচালক মুহাম্মদ ইব্রাহিম ফয়সাল, গ্রামীণ হাউজিং এন্ড ডেভেলপার্স   এর চেয়ারম্যান রোটারিয়ান মুহাম্মদ শহিদ ইসলাম মজুমদার , রমনা ইন্টারন্যশনাল মটরস এর প্রোপ্রাইটর সিআইপি মো: মনির হোসেন ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied