বন্যার পানি বিশুদ্ধ করার উপায় কী?
৮ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
বন্যার পানি বিশুদ্ধ করার উপায়
টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে দেশের ১১টি জেলা। এসব এলাকায় তীব্র খাবার পানির সংকট দেখা দিয়েছে। পানির ওপর নাম জীবন হলেও যদি সেটা দুষিত হয় তাহলে পানিই হতে পারে নানা রোগের কারণ। বন্যাপ্লাবিত এলাকায় টিউবওয়েলসহ বিশুদ্ধ পানির বিভিন্ন উৎসও ক্ষতিগ্রস্থ। ফলে পানি সংকট পূরণে ভরসা এখন বিকল্প উপায়। পানি না ফুটিয়ে বিশুদ্ধকরণের বেশ কয়েকটি উপায় রয়েছে।
এখন সারাদেশে বন্যা। এ রকম অবস্থায় খাওয়ার পানির অভাব হয়ে পড়ে। বন্যার দূষিত পানি পানে হতে পারে ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, জন্ডিসের মতো মারাত্মক পানিবাহিত রোগ। এতে মৃত্যুঝুঁকি বাড়ে। তাই চাই বিশুদ্ধ পানি।
১. পানি ফুটানো: সরাসরি বন্যার পানি ফুটানোর সময় বুদবুদ ওঠার ১৫ থেকে ২০ মিনিটের পর বিশুদ্ধ হয়ে যায়। এতে সহজে পানি পান করা যায়। তবে মনে রাখবেন, পানি বেশি ফুটালে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং বিভিন্ন ক্ষতিকর উপাদানের পরিমাণ বেড়ে যায়।
২.ট্যাবলেট: পানি ফোটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকলে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করা যেতে পারে। প্রতি তিন লিটার পানিতে একটি ট্যাবলেট গুলিয়ে রেখে দিলে এক ঘণ্টা পর বিশুদ্ধ পানি পাওয়া যায়।