এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় : ফখরুল

Megna Tv

৬ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
তারুণ্যের রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। এটাই আমাদের দাবি। তাই সরকারকে বলবঅবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, এই সংসদ ভেঙে দিন, দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে তারুণ্যের রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, সরকার বলছে তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবারও সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখেছি, এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। ২০১৪ সালে দেখেছি, ২০১৮ সালেও দেখেছি।

তিনি আরও বলেন, আজকে বিচারব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আদালতে গেলে জামিন দেওয়া হয় না বিরোধী আন্দোলনকারী দলগুলোকে।

বিএনপি মহাসচিব বলেন, চলমান আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন করতে পারি এবং জনগণের ভোটে সেই নির্বাচনে বিজয়ী হতে পারি, তাহলে আন্দোলনরত দলগুলোকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করব।

তিনি বলেন, আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই- আমাদের একদফা দাবি যদি না মানা হয়, তাহলে লাখ লাখ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনের মধ্য দিয়েই আমরা দাবি আদায় করব।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় রোডমার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুর গিয়ে শেষ হবে প্রথম দিনের রোডমার্চের কর্মসূচি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied