ব্যক্তি-পর্যায়ে কাউকে হেনস্তা না করার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদত্যাগ করেছেন বা শিক্ষার্থীদের চাপে পদত্যাগে বাধ্য হয়েছেন উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলছে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক নেতৃত্বের ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার দ্রুত তৎপর না হওয়ায়, কিছু অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত ঘটনা আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি বা দেখছি, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আবার অনেক সুযোগসন্ধানী চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে ব্যক্তিগত আক্রোশ মেটাতেও এরকম অগ্রহণযোগ্য ঘটনা ঘটাতে পারেন। যেহেতু তারা জানেন, এ অবস্থায় তাদের কোনও জবাবদিহিতার আওতায় আনা যাবে না।

শুক্রবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৬ বছরে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে যারা দায়িত্ব পালন করেছেন, সর্বাগ্রে তাদের দলীয় পরিচয় এবং আনুগত্য বিবেচনা করা হয়েছে। কিছু ব্যতিক্রম বাদে, এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজে দায়িত্বপ্রাপ্তরা গণঅভ্যুত্থানে সদ্যবিদায়ী সরকারের ক্ষমতাবলে হয়ে উঠেছিলেন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা নিজেদের চারদিকে অনুগত শিক্ষকদের নিয়ে একটি সুবিধাভোগী-বলয় তৈরি করেছিলেন বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকার পতনের পরপরই তাদের ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ও বিশ্বাসের সংকট তৈরি হয়েছে। 

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়, শিক্ষার্থীদের জমে থাকা ক্ষোভ প্রকাশ বা অভিযোগ তাৎক্ষণিকভাবে নিরসনের কোনও উপায় না থাকায় এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে বলেও মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিবৃতিতে বলা হয়, যাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানি ও নিপীড়নের সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের প্রাতিষ্ঠানিক বা দেশের প্রচলিত আইনের আওতায় আনতে গেলে প্রশাসনিক শূন্যতা দ্রুত দূর করা প্রথম কাজ হওয়া উচিত। নইলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান পরিস্থিতি সামলানো আরো কঠিন বা জটিল হয়ে পড়তে পারে। তবে শিক্ষার্থীসহ সবাইকে ক্ষোভের বশবর্তী হয়ে সহিংস ও আধিপত্যবাদী পথে ব্যক্তি-পর্যায়ে কাউকে হেনস্তা না করার আহ্বান জানাই আমরা। এমন আহ্বান সরকারের তরফ থেকেও ইতোমধ্যে করা হয়েছে, যা প্রশংসাযোগ্য।

সার্বিক অবস্থা বিবেচনায় অন্তর্বর্তী সরকারকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথভাবে এবং গ্রহণযোগ্য উপায়ে প্রশাসনিক শূন্যতা পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। অন্যদিকে গত ১৬ বছরে শিক্ষার্থীদের সঙ্গে যে আস্থাহীনতা এবং অবিশ্বাসের সম্পর্কের বিকাশ হয়েছে, তা নিরসনে শিক্ষকরাও যেন তৎপর হয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের অভিযোগ ও ক্ষোভ কমাতে দ্রুতই প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেন, সে আহ্বানও জানিয়েছে শিক্ষকদের সংগঠনটি।


#NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৯১ আসনে ১৮০ প্লার্টুন বিজিবি মোতায়েন

#

কুমিল্লায় আইনজীবী ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে মিছিল ও সমাবেশ।

#

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির বৈঠক সন্ধ্যায়

#

বিপ্লব ও সংহতি দিবসে লাকসামে বিশাল গণমিছিলে নেতৃত্বে সামিরা আজিম দোলা

#

কুমিল্লায় দলের নেতাকর্মী ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা চলছে প্রার্থীদের

#

বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই- মুফতি রেজাউল করিম

#

বাংলাদেশ ইস্যুতে নতুন উদ্যোগের কথা জানাল যুক্তরাষ্ট্র

#

ধানের শীষ যার কুসিকের কাউন্সিলররা তার- কুমিল্লায় বিএনপির প্রার্থীর পক্ষে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

#

মন্ত্রীরা গরিব মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন : ইসলামী আন্দোলন

#

এ্যানীকে নির্যাতনের ঘটনা মানবাধিকার সংগঠনগুলোকে জানাল বিএনপি

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied