গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার আসামির মৃত্যু

Megna Tv

২৩ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
লাশ (প্রতীকী ছবি )

গোপালগঞ্জে সেনাসদস্যের ওপর হামলা, গাড়িতে আগুন ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় কারাগারে থাকা এক আসামি হাসপাতালে মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইলাহি সিকদার (২৫) নামের ওই আসামির মৃত্যু হয়।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জিবিতেষ বিশ্বাস ও জেলা কারাগারের জেলার আবুল হোসেন আসামির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ইলাহি সিকদার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের মহি সিকদারের ছেলে। তিনি ফলসি বাজারে মিষ্টির দোকানদার ছিলেন।

ইলাহি সিকদারের বড় ভাই কুদরত সিকদার বলেন, ‘৩ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে ইলাহিকে ফলসি গ্রামের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। রাত দেড়টা দিকে পুলিশ মোবাইলে ফোন দিয়ে জানায়, ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরের দিন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গতকাল রাতে জেলখানা থেকে ফোন দিয়ে জানানো হয়, ইলাহি সিকদার অসুস্থ। রাত তিনটার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে দেখেন ভাইয়ের মরদেহ পড়ে আছে।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

লাকসাম-মনোহরগঞ্জে দুই উপজেলার বিএনপি সংগঠনের করণীয় শীর্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত...

#

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোদির বৈঠক

#

পাট-বস্ত্র এবং জাহাজ শিল্পে বিশ্বব্যাংককে বিনিয়োগের আহ্বান উপদেষ্টার

#

কুমিল্লা ও ফেনীতে ৪০০ কৃষককে ধানের চারা দিলো আনসার

#

‘অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন’

#

এইচএসসির ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে

#

দুজন ছাত্র এসে মির্জা ফখরুলকে বললেন, ‘স্যার গাড়ি শৃঙ্খলা মেনে যাবে’

#

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

#

একই সীমান্ত দিয়ে আজ ভারতে পাচার হচ্ছিল দুই কেজির বেশি স্বর্ণ

#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

Link copied