ওসমানী মেডিক্যাল কলেজে রাজনীতি নিষিদ্ধ

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে সব দলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তীর সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘সিলেট ওসমানী মেডিক্যালের কলেজ ক্যাম্পাস ও হলগুলোয় ছাত্র-ছাত্রীদের সব ধরনের রাজনৈতিক দলের (ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রশিবির, ছাত্রী সংস্থা, ঐতিহ্য, অঙ্গীকার, সুহৃদ ও যেকোনও রাজনৈতিক দল) কার্যক্রম, রাজনৈতিক-অরাজনৈতিক লবিং ও ক্লাবগুলোয় রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করা হলো।


‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ সম্পর্কিত ১৯৯৪ সালের প্রজ্ঞাপন বাতিল করে ২০২৪ সালে নতুন প্রজ্ঞাপন জারি করা হলো।’

এসব তথ্য নিশ্চিত করেন ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী। তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

হাসপাতাল সূত্র জানায়, ওসমানী মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত ২৯ আগস্টের কাউন্সিলে গঠিত তদন্ত কমিটি ৩১ আগস্টের সুপারিশ করে। ওই সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হয়। এ ছাড়া একই প্রজ্ঞাপনে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে ছয় জন চিকিৎসককে সব কার্যক্রম থেকে বিরত রাখা হয়। পাশাপাশি তাদের বদলির পদক্ষেপ নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।

একই অভিযোগে আরও তিন জন শিক্ষক এবং আন্দোলন চলাকালে মধ্যরাতে মেয়েদের হল থেকে বের করে দেওয়ায় আরও দুজন শিক্ষককে শোকজ করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে আন্দোলনের সময় হুমকি ও হামলায় জড়িত থাকায় সাধারণ ছাত্র-ছাত্রীদের তালিকার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যাচের আট চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে পানির হিস্যা নিশ্চিত করবে: হাফিজ

#

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

#

দুপুর ২টায় শহীদ হাদির জানাজা, মানতে হবে যেসব নির্দেশনা

#

সীমান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হওয়ার ঘটনাটি ছিল সাজানো নাটক : মির্জা ফখরুল

#

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

#

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত : আযম খান

#

১৭ বছরের বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না—তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন

#

নির্বাচন ঘিরে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে: নাহিদ ইসলাম

#

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

#

জেলে যাওয়ার আগে বেবী নাজনীনকে কী বলেছিলেন খালেদা জিয়া

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied