খোকসায় দুই হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র প্রার্থী রিপন হোসেন

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মিলন,খোকসা (কুষ্টিয়া )

কুষ্টিয়ার খোকসা পৌর এলাকায় শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌর মেয়র প্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। তার উদ্যোগে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডসহ ইউনিয়ন পর্যায়ে প্রায় দুই হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।



মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণকালে রিপন হোসেন বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও কুষ্টিয়া-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied