ট্রাম্পের যুদ্ধবিরতি মানল না ইসরায়েল, ইরানে নতুন হামলা

Megna Tv

২৭ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা কাটতে না কাটতেই শুরু হলো নতুন নাটকীয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি ইরান মেনে নেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। আজ বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে এই অতর্কিত আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২।

ইসরাইলের দাবি, ট্রাম্পের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছিল। মূলত আত্মরক্ষার তাগিদে এবং ইরানের সেই হামলাকারী স্থাপনাগুলো গুড়িয়ে দিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। এর ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে সাময়িক শান্তির আশা জেগেছিল, তা বড় ধরনের হুমকির মুখে পড়ল।

এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ মধ্যস্থতায় ট্রাম্প ইরানের ওপর থেকে বড় ধরনের হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার ‘উপযুক্ত ভিত্তি’ হিসেবে মেনে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী শুক্রবার ইসলামাবাদে দুই সপ্তাহব্যাপী এই শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু আলোচনার টেবিল বসার আগেই ইসরাইলের এই অনড় অবস্থান এবং সরাসরি হামলা পুরো পরিস্থিতিকে আবারও বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ইসলামাবাদের আসন্ন বৈঠকে এই হামলার কী প্রভাব পড়ে এবং ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে নিবৃত্ত করতে পারে কি না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইরান যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারব না: মার্কিন সিনেটর

#

গাজায় ৯ মাসে ৬৮০ সেনা হারিয়েছে ইসরায়েল

#

চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ ভারতে সুপ্রিম কোর্টের

#

রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক

#

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি সংলাপের দ্বিতীয় দফা শিগগিরই

#

যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগ, পতনের মুখে নেতানিয়াহু সরকার?

#

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

#

শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী: বিবিসির বিশ্লেষণ

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে সমুদ্রের তীরে আশ্রয় নিয়েছে হাজারো লেবানিজ

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied