ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের আল্টিমেটাম

Megna Tv

২৩ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের আল্টিমেটাম দিলো পিটিআই

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে রাজধানী ইসলামাবাদে। রোববার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়া এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর, দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, পিটিআই সমর্থকদের আটকাতের বিভিন্ন রাস্তায় কনটেইনার রাখাসহ বিভিন্ন বাধাবিপত্তি তৈরি করা হয়। তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে।

Magna TV 24

পিটিআই বলছে, চলতি বছর দলটির অন্যতম বড় সমাবেশ ছিল এটি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় কর্মসূচি। সমাবেশে দুই সপ্তাহের মধ্যে ইমরানকে মুক্তির আল্টিমেটাম দেন সমর্থকরা।

সমাবেশে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, যদি পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে এক অথবা দুই সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেওয়া হয়। তাহলে আমরা তাকে নিজেরা মুক্ত করব। এজন্য প্রথম গুলি আমার বুকে নেব আমি।

এক বিবৃতিতে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের মারমুখী আচরণের নিন্দা জানান ইমরান খানের মুখপাত্র জুলফি বুখারি। ঘুষের মামলায় এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন ইমরান খান। দেড়শ’র বেশি মামলা চলছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ এপ্রিল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের এক অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয় ইমরান খানকে। ২০১৮ সাধারণ নির্বাচনের পর সরকার গঠন করেছিলো ইমরানের দল পিটিআই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied