একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়ল উত্তর কোরিয়া

Megna Tv

২৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৭ এপ্রিল) অজ্ঞাত একটি প্রজেক্টাইল উৎক্ষেপণের পর বুধবার (৮ এপিল) সমুদ্রের দিকে একাধিক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মতে, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান এলাকা থেকে পূর্বাঞ্চলীয় জলসীমার দিকে নিক্ষেপ করা হয়।

 
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার শনাক্ত হওয়া প্রজেক্টাইলটিও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। 
এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তাদের নজরদারি জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে তথ্য আদান-প্রদান করছে।
 
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে ‘অস্বাভাবিক আচরণ’ দেখানোর পর দক্ষিণ কোরিয়ার সামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
 
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied