পশ্চিম তীরের জেনিনের হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ওয়াসেম হাজেম নামে এক হামাস কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

শুক্রবার এক বিবৃতিতে দখলদার সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেনিনে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে সেখানকারহামাস নেটওয়ার্কের নেতাওয়াসেম হাজেম নিহত হয়েছেন।

এতে আরও বলা হয়, ইসরাইলি বাহিনীর হামলায় মিসবাহ আল-মাশারকা এবং আরাফাত আমর নামের আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারাও ওই গাড়িতে ছিলেন।

এদিকে ইসরাইলি দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী জেনিন শহর এবং উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরে টানা তৃতীয় দিনের মতো তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে বুধবার ইসরাইলি সেনাবাহিনী ২০০২ সালের পর এবারই তুলকারম এবং জেনিনের পাশাপাশি তুবাসের কাছে আল ফারা শরণার্থী শিবিরে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে। এতে ১৮ ফিলিস্তিনি নিহত হন। 

অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস ইসরাইলি আগ্রাসনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরজুড়ে চলানো অভিযানে উত্তেজনার পারদ চড়িয়েছে। ইসরাইলি বাহিনী গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত ৪০ হাজার ৬০২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যা মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।

গত ১৯ জুলাই একটি মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলের কয়েক দশকের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করেছে এবং পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

#

ট্রাম্পের যুদ্ধবিরতি মানল না ইসরায়েল, ইরানে নতুন হামলা

#

কুরস্ক অঞ্চল আমাদের, দাবি ইউক্রেন ও রাশিয়ার

#

ইরান যুদ্ধে আমরা কোনো লক্ষ্যই অর্জন করতে পারব না: মার্কিন সিনেটর

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

আরও দুটি আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

#

পি কে হালদারসহ বাকি অভিযুক্তদের কলকাতার আদালতে তোলা হলো

#

পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করছেন জয়

#

গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

#

রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied