গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
গ্রাফিক্স

গাইবান্ধায় ট্রাকচাপায় বিপ্লব প্রমাণিক নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বড়মসজিদ সংলগ্ন পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বিপ্লব প্রমাণিক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন সদরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে ডিউটির জন্য মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে যাচ্ছিলেন বিপ্লব। সময় জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্টসহ মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকটি শনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চলছে। ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied