অন্তর্বর্তী সরকারে কে কোন দফতর পেলেন

Megna Tv

৩ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
অন্তর্বর্তী সরকারে কে কোন দফতর পেলেন

সদ্যগঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে। আজ শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকের পর এই দায়িত্ব বন্টন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে দফতর বন্টনের বিষয়টি জানানো হয়েছে।  

প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পেয়েছেন- ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. শিক্ষা মন্ত্রণালয়; ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ৬. খাদ্য মন্ত্রণালয়; ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ৮. ভূমি মন্ত্রণালয়; ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়; ১০. কৃষি মন্ত্রণালয়; ১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ১২. রেলপথ মন্ত্রণালয়; ১৩. জনপ্রশাসন মন্ত্রণালয়; ১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়; ১৬. পানি সম্পদ মন্ত্রণালয়; ১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; ১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ২১. বাণিজ্য মন্ত্রণালয়; ২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; ২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; ২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।উপদেষ্টাদের মধ্যে সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়; আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়; হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; মো. তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়; সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; শারমীন এস মুরশিদ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ড. আ. ফ. ম. খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; ফরিদা আখতার পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; নুরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; মো. নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। এর পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এই সরকারের ১৪ জন সদস্য বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন। তিন জন ঢাকার বাইরে থাকায় এ দিন শপথ নিতে পারেননি।   

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হত্যাসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

#

আশুলিয়ায় অভিযানে অবৈধ ৫ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

#

কুমিল্লা সদরের গলিয়ারায় বিএনপির সেক্রেটারীর উপর হামলা, প্রতিবাদে ইউনিয়ন বাসীর মানববন্ধন

#

আন্দোলনকারীদের বাধার মুখে হেঁটে যেতে বাধ্য হলেন যুব মহিলা লীগ নেত্রী

#

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক: প্রধানমন্ত্রী

#

সংরাইশে জুয়েল হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

#

৪৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস

#

কুমিল্লাকে একটি পরিকল্পিত নগরী গড়তে চাই- সূচনা

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা বাড়াবে চীন

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

Link copied