মা দিবসে মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে!

Megna Tv

৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের হামলায় প্রাণ হারিয়েছেন এক মা। এছাড়া গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাফিকে (২১) স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম লাকি বেগম (৪০)। আহতরা হলেন তার স্বামী মো. মোস্তফা (৪৫) ও মেয়ে মিথিলা (১৮)। 

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রাফি হঠাৎ ঘরে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে ঘটনাস্থলেই নিহত হন লাকি বেগম। হামলায় গুরুতর আহত হন তার স্বামী ও মেয়ে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে রাফিকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা রাতুল বলেন, যে সন্তানের জন্য একজন মা সারাজীবন ত্যাগ স্বীকার করেন, সেই সন্তানের হাতেই মায়ের এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

নিহত লাকির ভাতিজা এমরান হোসেন বলেন, রাফি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িয়ে গেছে। প্রায়ই সে মাদকের টাকার জন্য পরিবারের সঙ্গে ঝামেলা করত। আজও সম্ভবত মাদকের টাকার জন্য এ ধরনের নৃশংস ঘটনা ঘটিয়েছে।

আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, রাফি একজন বখাটে ও মাদকাসক্ত। প্রায়ই পরিবারের সঙ্গে মাদকের টাকার জন্য ঝামেলা করতেন। ঘটনাটি তিনি খুব ঠান্ডা মাথায় করেছেন বলে ধারণা করা হচ্ছে। আটকের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারাল ছুরি উদ্ধার করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ছড়িয়ে পড়ছে এমপক্স ভাইরাস, জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি

#

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্টে পেন্টাগনের আতঙ্ক

#

বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কী করবে ভারত?

#

হরমুজে প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব

#

ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর ইউক্রেনে,জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ

#

১০ মাসে দশমবার মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন

#

ইউক্রেন-বেলারুশ সীমান্তজুড়ে সেনা মোতায়েন, নতুন যুদ্ধের আশঙ্কা

#

ওবায়দুল কাদের-আসাদুজ্জামানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান

#

সমুদ্রপথে মৃত্যুর মিছিল: এক বছরেই নিখোঁজ বা মৃত ৯০০ রোহিঙ্গা

#

ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied