হবিগঞ্জে তরমুজ চাষে আওয়ামী লীগ নেতার সাফল্য

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#

ক্রমবর্ধমান দাবদাহ ও গরমে তরমুজের চাহিদা মাথায় রেখে তরমুজ চাষে মনোযোগী হন ইবাদুর রহমান বিল্লাল। সুইট ব্লাক-২ জাতের তরমুজ চাষ করে বাম্পার ফলন হয়েছে তার। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের এই কৃষি উদ্যোক্তা তার ৯০ শতাংশ জায়গাতে প্রায় ১০ টনেরও অধিক সুইট ব্লাক-২ জাতের তরমুজ ফলিয়ে সবার নজরে এসেছেন।

ইবাদুর রহমান তার সকল খরচ বাদ দিয়ে ১ লাখেরও অধিক টাকা লাভ করেছেন। এ ছাড়া তরমুজ চাষের জন্য মালচিং, নেট ও অন্যান্য জিনিসপত্র যা রয়েছে তা আরও কয়েক দফায় ব্যবহার করা যাবে।

তিনি বলেন, এই এলাকার মাটি ও আবহাওয়ায় চায়না জাতের তরমুজের ফলন বেশি হয়, গরমে এর বাজার চাহিদাও বেশি। তাই আমি এটি আরও বেশি পরিসরে চাষ করার চিন্তা ভাবনা করছি। এক্ষেত্রে কৃষি প্রণোদনার ঋণ পেলে বিশেষ উপকার হতো।

স্থানীয় সূত্রে জানা যায়, ইবাদুর রহমান বিল্লাল মৎস্য, সেচ ও সবজি খাতের কৃষি উদ্যোগের পাশাপাশি স্থানীয় একটি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও নিযুক্ত আছেন তিনি।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মামুন হাসান বলেন, ইবাদুর রহমান বিল্লাল সাহেব তরমুজ ফলিয়ে যে লাভের মুখ দেখেছে, এতে এলাকার আরও অনেকে তরমুজ চাষে উদ্বুদ্ধ হবে। আমরা তাকে সাধ্যমতো পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি।

স্থানীয় বাসিন্দা জাতীয় কৃষক বধু মিয়া জানান, বিল্লাল সাহেব তরমুজ চাষে যথেষ্ট বুদ্ধি ও শ্রম দিয়ে কাজ করার কারণে তিনি বাম্পার ফলন ফলিয়েছেন। আমি তরমুজের পাশাপাশি সাম্মাম চাষেও তাকে সার্বিক সহযোগিতা করতে চাই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ

#

কুমিল্লায় অযত্নে-অবহেলায় পড়ে আছে সাহেব বাড়ি

#

প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

#

বন্যার্তদের সহায়তায় দুই মন্ত্রণালয় একদিনের বেতন দিলো

#

বৃষ্টির পানিতে বেরিয়ে এলো অবিস্ফোরিত মর্টারশেল

#

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকা ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

#

পুলিশের গুলিতে পুলিশ নিহত : ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

#

যশোরে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় মামলা

#

মানবতার ফেরীওয়ালা ও স্মার্ট ইউনিয়নের রুপকার চেয়ারম্যান মো :মন্জুর আলী

#

স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রায় মারামারির ছবি তোলায় ফটোসাংবাদিকের ওপর হামলা

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied