নগরীতে জিবির নামে চাঁদাবাজি অপ প্রচারের নিন্ধা জানিয়েছে চালকরাই

Megna Tv

৬ দিন আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫


#
ছবি: সিএনজি

কুমিল্লা নগরীতে সিএনজি চালিত অটো রিক্সা থেকে চাঁদাবাজি ও জিবির নামে সোসাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সিএনজি চালকরা। বিভিন্ন উপজেলায় জিবি ও চাঁদাবাজির বন্ধের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে দেখে কুমিল্লা জেলার সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ১৫৬৯ এর নামে অপপ্রচার করার প্রতিবাদ জানিয়েছেন নিএনজি চালক ও শ্রমিকরা।

জানাযায়, ১৯৯২ সাল থেকে শ্রম অধিদপ্তরের নিয়ম অনুযায়ী কার্ডধারী সদস্যদের থেকে কল্যাণ বাবদ টাকা উত্তোলন করতে পারবে। 
এই টাকা শ্রমিকদের কল্যাণে, মৃত্যুতে, পেনশনে খরচ করা হবে। বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন ১৫৬৯ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন জানান, সরকারের নিয়ম অনুযায়ী শ্রম অধিদপ্তরের নির্দেশনায় আমরা কার্ডধারী সদস্যদের থেকে কল্যাণের টাকা তুলে থাকি, সে টাকা অফিস কর্মচারী, যানজট নিরসন কর্মী ও তাদের কাজেই খরচ করে থাকি।

আমাদের সংগঠনটি কুমিল্লা কান্দিরপাড়, টমছমব্রিজ, পদুয়ার বাজার বিশ্বরোড, কোটবাড়ি এবং কালিরবাজার শাখা পরিচালনা করে থাকি। এর বাহিরে আমাদের সংগঠনের কোন শাখা নেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদের এই রেজিস্ট্রেশন কৃত সংগঠনের নামে অপপ্রচার চালাচ্ছে।  বিভিন্ন এলাকায় সিন্ডিকেট করে সিএনজি শ্রমিকদের থেকে জিবির নামে চাঁদা আদাই করে, যাহা আমাদের সংগঠনের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। কেহ আমাদের সংগঠনের নামে চাঁদাবাজি করলে আমাদেরকে জানাবেন আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।


আমাদের সংগঠনটি কার্ডধারী শ্রমিকদের সরাসরি ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। কার্ডধারী সদস্যরা সংগঠনের কল্যাণ তহবিলে কল্যালের টাকা জমা দিবেন। অন্য কোন সংগঠন এই কার্ডধারী সদস্য থেকে টাকা আদায় করতে পারবেন না। যাহা শ্রম অধিদপ্তরের আইনের পরিপন্থি। যদি কেহ জোড় করে উত্তোলন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


অপর দিকে অটোরিকশা পরিচালনা করেন মোঃ বাবুল মিয়া, তিনি আমাদের সংগঠনের সাথে জড়িত না। এ বিষয়ে সরেজমিনে গিয়ে দেখাযায়, কুমিল্লা ট্রমছমব্রিজ এলাকায় কোটবাড়ী স্ট্যান্ডের সিএনজি শ্রমিকরা জানান আমরা স্ট্যান্ডে শৃঙ্খলা বজায় রাখতে লোক নিয়োগ করে থাকি। আমরা আমাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য কল্যাণ দিয়ে থাকি।  সেই কল্যাণের টাকাই আমরা আবার বিভিন্ন সময়ে সহযোগিতা পাই।

সোশ্যাল মিডিয়ায় আমাদের সংগঠনের নামে যারা অপপ্রচার করছেন, আপনারা না জেনে অপপ্রচার করবেন না। এসব অপপ্রচারে আমরা জড়িত না,যারা অপপ্রচার করছেন তাদেরকে আমরা ধিক্কার জানাই।

পরবর্তিতে আমাদের এই বৈধ সংগঠনের নামে পুনঃরায় অপপ্রচার বা কোন ধরনের ভিত্তিহীন প্রচারের তথ্য পাওয়া যায়,  তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলেন শ্রমিকরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

#

হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

#

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

#

বসুন্ধরা স্মার্ট সিটিতে আস্থা বিনিয়োগকারীর

#

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

#

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রোববার

Link copied