হত্যাসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

Megna Tv

২৩ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ছবি:সংগ্রহ

নেত্রকোনা প্রতিনিধি : মানিক মিয়া

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আউয়ালকে (৫৫) নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে আব্দুল আউয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল সোমবার রাতে জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি অ্যান্ড মিডিয়া) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল আউয়াল জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব। তাঁর বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


২০২২ সালে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যার ঘটনা ঘটে। এ মামলার প্রধান আসামি আব্দুল আউয়াল।

জেলা পুলিশের মুখপাত্র বলেন, নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় আব্দুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক, চোরাচালানসহ অনেক মামলা রয়েছে। এর মধ্যে কোনোটিতে হয়তো তিনি জামিনে আছেন, আবার কোনোটিতে পলাতক। যাচাই বাঁচাই করে যেসব মামলায় তিনি পলাতক ছিলেন সেগুলোতে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সংসদ সদস্যদের শপথ কবে জানালেন প্রেস সচিব

#

আওয়ামী লীগ প্রতিষ্ঠাই হয়েছিল মানুষের অধিকারের জন্য: প্রধানমন্ত্রী

#

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিলে ৫০ লক্ষ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কুমিল্লায় পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য ভাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

#

যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত ড. ইউনূস সফল হবেন: ফখরুল

#

কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান) এর উদ্যাগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ

#

মেজর জেনারেল সরোয়ার ফরিদ হলেন এনএসআইয়ের নতুন ডিজি

#

আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

Link copied