নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

Megna Tv

২৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে ইউরোপ ও অন্যান্য অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফরের পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে নতুন শ্রমবাজার অনুসন্ধান ও পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান আরও বলেন, বিদেশস্থ বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজন হলে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে কাজ চলছে। থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, জাপানে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা থাকায় সেখানে কর্মী প্রেরণ বাড়াতে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে ৫৩টি টিটিসিতে জাপানি ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি জাপানি, রুশ, আরবি, জার্মান ও ইতালিয়ান ভাষার প্রশিক্ষক নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুবির বাস চাপায় একজন নিহত, বাস চালক সাময়িক বরখাস্ত

#

পুলিশের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

#

এ সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ : ইসি সচিব

#

ভূমিকম্পে ঢাকার কোন এলাকা নিরাপদ?

#

চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

#

লাকসামে বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ত্রান সামগ্রী বিতরণ

#

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

এনবিআর চেয়ারম্যানসহ ১০ সচিবের চুক্তি বাতিল

#

কুমিল্লায় পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য ভাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

#

হাজী আমিন উর রশীদ ইয়াসিন মঙ্গল কামনায় বিএনপি’র মনোনয়ন দেয়ার জন্য রোজা ও গণইফতার

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied