নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গত ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর এটি তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকে প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রশাসকদের জনগণের কাছে থেকে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নেতাকর্মীদের অপরাধ এক চুলও ছাড় দেবে না বিএনপি

#

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে মেডিক্যাল বোর্ডে লন্ডনযাত্রার দিনক্ষণ

#

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

#

তারেক রহমানের ৩১ দফা ও হাজী ইয়াছিনের কর্মপরিকল্পনার প্রচার মিছিল

#

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

#

উপজেলার প্রার্থীতা ঘোষণার পর হুমকির অভিযোগ

#

নোয়াখালীর বেগমগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

#

আ.লীগের একাধিক বিজয়ী প্রার্থীসহ ৬১ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি মেট্রোরেল কর্মচারীদের

#

আসিফ মাহমুদকে নিয়ে এমপি হাসনাতের পোস্ট

Link copied