শেখ হাসিনাকে আরও দুই দেশের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা।

এক শুভেচ্ছা বার্তায় জর্জিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জর্জিয়া সরকার এবং আমার নিজের পক্ষ থেকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুননির্বাচনের জন্যে আমাকে আন্তরিক অভিনন্দন জানাতে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে অভিন্ন স্বার্থের সকল ক্ষেত্রে বর্তমান সম্পর্ক জোরদার হতে থাকবে।’

অপর এক অভিনন্দন বার্তায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর আমাকে অনুমতি দিন।’

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সাথে বিশেষ করে সংহতি, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে শক্তিশালী সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তিশালীকরণে প্রতিফলিত স্থির অগ্রগতিতে আমি উৎসাহিত হয়েছি।’

মাতামেলা সিরিল রামাফোসা বলেন, ‘গত আগস্টে ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগে আপনার উপস্থিতির কারণে এটি আরও মজবুত হয়েছে।’

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে দক্ষিণ আফ্রিকা দুদেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক দ্বিপাক্ষিক সম্পর্কের আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।’

শেখ হাসিনার অব্যাহত সুস্বাস্থ্য কামনা করে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের বন্ধনকে আরও জোরদার ও সুসংহত করার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

‘পুরুষদের আত্মহত্যার পেছনে দায়ী চাকরিজীবী নারীরা’

#

১০৭ চিকিৎসককে পদায়নের নির্দেশ

#

পোস্টিং নিয়ে প্রতারণা, পুলিশ সদস্যদের সতর্ক করল সদর দপ্তর

#

হত্যার পরে লাশে আগুন অতিরিক্ত পুলিশ সুপার কাফীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে

#

প্রধানমন্ত্রীর কিছু লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে: আশিক চৌধুরী

#

রূপসী বাংলা কলেজে বর্ণাঢ্য পিঠা উৎসব উদযাপিত

#

তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য

#

মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে :স্বরাষ্ট্র উপদেষ্টা

#

দাউদকান্দি উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

#

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করার আহ্বান প্রধান উপদেষ্টার

Link copied