সুযোগ পেয়েও কাজে না লাগানোয় মাশরাফীর ক্ষোভ

Megna Tv

২০ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬


#
বাংলাদেশ ক্রিকেট দল

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলার হাতছানি। ১২ ওভার ১ বলে করতে হতো ১১৬ রান। অথচ সেই সুযোগটি নেয়নি বাংলাদেশ। এমনকি আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে ৮ রানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে টাইগাররা।

এমন হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তজা।

তিনি লিখেছেন, ‘এই ম্যাচ ১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের। আর সেটি করতে গিয়ে যদি ৫০ রানেও অলআউট হতো দল দর্শকরা সেটিকে সহজভাবে নিত।’

তিনি আরও লিখেছেন, ‘আর যদি এই ম্যাচ জিততাম, বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের কাছে। এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখব ইন শা আল্লাহ।

আসরে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি করেন লিটন দাস। ৪৯ বলে অপরাজিত ছিলেন ৫৪ রানে। এ নিয়ে মাশরাফী লিখেছেন, ‘লিটনের ইনটেন্ট আর নন স্ট্রাইকের নীরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না। আর যদি থেকেই থাকে তাহলে এক বলার দুই ওভার পরপর পরিবর্তন হয়েছে, যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে, স্রেফ ম্যাচটা জিতি।

প্রথমবারের সেমিফাইনাল নিশ্চিত করা আফগানদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন আফগানদের, কি দারুণ তাদের শারীরিক ভাষা, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন। নিশ্চই কাবুল এখন কাঁপছে।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দ্রুততম ১০০ টেস্ট ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

#

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

Link copied