ব্রাজিল-নরওয়ের খেলা দেখবেন যেভাবে

Megna Tv

৯ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬


#
ব্রাজিল-নরওয়ের খেলা দেখবেন যেভাবে

হারলেই বিশ্বকাপ মিশন শেষ, জিতলে কোয়ার্টার ফাইনাল—এমনই এক রোমাঞ্চকর ও কঠিন সমীকরণের ম্যাচে আজ দিবাগত রাতে নরওয়ের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। ফুটবল দুনিয়ার নজর কাড়া শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য খেলাটি সরাসরি দেখার দারুণ সব সুযোগ থাকছে টেলিভিশন এবং অনলাইন দুই মাধ্যমেই। বরাবরের মতো সরকারি চ্যানেল বিটিভির পাশাপাশি খেলাটি সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় দুই চ্যানেল টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন।

টেলিভিশনের পর্দার বাইরে যারা মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে খেলা দেখতে চান, তাদের জন্যও রয়েছে একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে ঘরে বসেই বা ভ্রমণের সময়েও টফি, বায়োস্কোপ, মাই রবি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপ কিংবা আইস্ক্রিন -এর মাধ্যমে খেলাটি লাইভ উপভোগ করা যাবে। এছাড়া খেলা দেখার বিকল্প অ্যাপ হিসেবে ফুটবলপ্রেমীদের পছন্দের তালিকায় থাকছে স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স-এর মতো প্ল্যাটফর্মগুলো

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দ্রুততম ১০০ টেস্ট ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

#

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

Link copied