সিলিন্ডারের গুদামে দগ্ধ হয়ে কিশোরের মৃত্যু
৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের গুদামে দগ্ধ হয়ে এক কিশোর মারা গেছে। তার নাম আরিফুল ইসলাম (১৫)। সে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মোহাম্মদ সোলায়মানের ছেলে।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের পাশে পাঁচ সিকদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ মাহিম (১৬) নামের আরেক কিশোর আহত হয়। সে বাঁশখালী উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। দুই কিশোর ওই সিলিন্ডার গুদামে শ্রমিকের কাজ করত।
আনোয়ারা সার্কেলের এএসপি মো. কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ। আমিও সেখানে যাব। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’