চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট ভ্যানচালক

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ট্রাকের চাকায় পিষ্ট ভ্যানচালকে মরদেহ দেখতে ও ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শাহজাহান আলী (৬০) নামে ভ্যানচালকের। শুক্রবার (২২ সেপ্টেম্বর) আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জেএস মাধ্যমিক বিদ্যালয়ের কাছে দুর্ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহজাহান আলী কুষ্টিয়া মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের বিশ্বাস পাড়ার মৃত আওলাদ আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার এসআই লিটন কুমার মন্ডল জানান, শাহজাহান তার ভ্যান নিয়ে আলমডাঙ্গা থেকে বাড়ির দিকে ফিরেছিলেন। পথে জেএস মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শাহজাহান।

ওসি বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied