সারাদেশে সপ্তাহজুড়ে কমবেশি বৃষ্টি হতে পারে

Megna Tv

১৩ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সারাদেশে সপ্তাহজুড়ে কমবেশি বৃষ্টি হতে পারে

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এমন অবস্থায় সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছ। এই সপ্তাহজুড়ে সারাদেশে বিচ্ছিন্নভাবে কমবেশি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, এই সপ্তাহে সব বিভাগে বৃষ্টির আভাস রয়েছে। তবে কোথাও কম কোথাও বেশি। কিছু কিছু জেলায় কোনো কোনো দিন বৃষ্টিশূন্য থাকতে পারে।

রোববার (১১ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারের পূর্বাভাসে তিনি বলেন, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে শনিবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে। সর্বোচ্চ ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে। গতকাল ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied