পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের

Megna Tv

২২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন উপজেলা ভাইস চেয়ারম্যানরা

পদে পুনর্বহালের দাবিতে স্মারকলিপি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে বিক্ষোভ করছেন সারা দেশের অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যানরা। রবিবার (২৫ আগস্ট) দুপুরে এই বিক্ষোভ করেন তারা।

তাদের দাবি, নির্বাচনের মাধ্যমে তারা জনপ্রতিনিধি হয়েছেন। তাদের অবৈধভাবে অপসারণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পুনর্বহাল করতে হবে।

এর আগে সকাল ১০টা দিকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানরা প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিতে যমুনার সামনে আসেন। পরে তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। সময় তারা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সিলেটের জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সমন্বয়ক মো. আবদুস সবুর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেছে। এটা বৈষম্যমূলক, আইনের কোনও বিধান নেই। আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। যার মধ্যে ৮০ শতাংশ স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি। আমরা কোনও দল থেকে আসিনি। নির্বাচনের মাত্র দুই মাসের মাথায় আমাদের অপসারণ করা হয়েছে। তাই পুনর্বহালের দাবিতে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, সারা দেশে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যান নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন। আজ দাবি নিয়ে আমরা চার শতাধিক ভাইস চেয়ারম্যান এসেছি। আমাদের দাবি খুবই স্পষ্ট। যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান মেয়রদের অপসারণ করা হয়েছে, পৌরসভার কাউন্সিলর বা জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়নি; উপজেলা পরিষদও বাতিল করা হয়নি। তাহলে আমাদের অপসারণ করা হলো কেন?

এর আগে গত ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে ৪৯৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন।


#NP/MN24

 

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চাকরি হারালেন কুমিল্লার ৯৬ আনসার

#

আদালতে দীপু মনি ও জয়

#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

গাজার স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

#

এনডিটিভির সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুস্থ থাকলে খালেদা জিয়া অবশ্যই নির্বাচন করবেন

#

আসছে যুবরাজের বায়োপিক

#

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied