নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা;স্বরাষ্ট্র উপদেষ্টা

Megna Tv

১৫ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অনন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা একটা তারিখ ঘোষণা করবো। ওই তারিখের মধ্যে যদি কোনো পুলিশ সদস্য কর্মস্থলে না আসেন আমরা ধরে নেবো তারা পলাতক।

তিনি বলেন, আমার কাছে অনেক ম্যাকানিজম আছে। তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণের অনেক ম্যাকানিজম আছে। আমি উল্লেখ করতে চাই না।

পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনী হিসেবে। সাত দিনের ভেতর আপনারা দেখবেন ট্রেনিং ম্যান পাওয়ার পুলিশে চলে আসবে বলেও জানান তিনি।

পুলিশ ছাড়া সমাজ চলতে পারে না উল্লেখ করে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি লুট হচ্ছে। সেনাবাহিনী-বিজিবি কাজ করছে তবে এটা তদের কাজ না। পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না। তবুও সেনাবাহিনী করছে।একজনের ইচ্ছামতো একটি রাষ্ট্র চালানো যায় না। বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার মানুষ যুদ্ধ করে ৩০ লাখ শহীদের বিনিময়ে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে। এ রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পদ না। কারো পারিবারিক সম্পদ না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied