বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোদির বৈঠক

Megna Tv

৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মোদির বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় তার সরকারি বাসভবনে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনসহ জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মোদিকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন।সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনের মুখে পদত্যাগের পর দেশত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায়  দিল্লির কাছে একটি বিমানঘাঁটিতে তাকে বহনকারী সামরিক উড়োজাহাজ অবতরণ করেছে। পরে সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সূত্রের বরাতে এনডিটিভি  জানিয়েছে, শেখ হাসিনা পরে লন্ডনে চলে যেতে পারেন। যেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। 

শেখ হাসিনার দেশত্যাগের পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন, সংসদ ভবন, আওয়ামী লীগের ছোট-বড় দফতরের পাশাপাশি হামলা ও লুটপাটের শিকার হয়েছে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। ভাঙা হয়েছে জাতিরজনক শেখ মুজিবুর রহমানের মূর্তিও।

অস্থিরতার এই পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের একাংশের মধ্যে ভারতে আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভারতীয় কর্মকর্তারা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নভেম্বর পর্যন্ত টেস্ট খেলবেন না রশিদ খান

#

চৌধুরী বাড়ির রাস্তা আগে হবে, এমন যেন না হয়: উপদেষ্টা

#

শিক্ষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার, চাওয়া হবে ৩৫ দিনের রিমান্ড

#

এবার আমেরিকায় শুল্কমুক্ত বাজার সুবিধা উন্মুক্ত হবে, আশা বিকেএমইএর

#

কারাগারে আটক বিএনপি নেতাদের জামিন আবেদন

#

কুমিল্লায় ফ্রিলান্সার ফারুকের উদ্যোগে ২ শতাধিক ফ্রিলান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান

#

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহারসহ যা হলো

#

সিএমএইচ হাসপাতালে এখনও ২৬৪ শিক্ষার্থী চিকিৎসাধীন

#

গাজায় ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ সেনা

#

ভারী বৃষ্টি ও বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতি চীনে

Link copied