জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগ পেলেন যারা

Megna Tv

১২ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগ পেলেন যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন দুই উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়। 

নিয়োগপ্রাপ্তরা হলেন- উপ-উপাচার্য (প্রশাসন) পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, প্রো-উপাচার্য (শিক্ষা) পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান এবং ট্রেজারার পদে গণিত বিভাগের অধ্যাপক গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক আব্দুর রব।

প্রজ্ঞাপনসমূহে বলা হয়, তাদের এই নিয়োগ চার বছরের জন্য হলেও রাষ্ট্রপতি বা আচার্য যেকোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তাদের বেতন হবে বর্তমান বেতনের সমান। বিশ্ববিদ্যালয়ের আইনবিধি ছাড়াও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ক্যাম্পাসে অবস্থান করতে হবে তাদের।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করতে থাকেন বিভিন্ন পদে তার আমলে নিয়োগ পাওয়া ব্যক্তিরা। এর ধারাবাহিকতায় ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ১৩ আগস্ট প্রো-উপাচার্য (শিক্ষা) এবং ১৯ আগস্ট প্রো-উপাচার্য প্রশাসন ও ট্রেজারার পদত্যাগ করেন

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই

#

নভেম্বর পর্যন্ত টেস্ট খেলবেন না রশিদ খান

#

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগে নতুন সভাপতি নিয়োগ

#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

#

মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন : শেখ হাসিনা

#

ত্রাণ উপদেষ্টা জানালেন ,বন্যায় কত টাকার ক্ষতি হয়েছে

#

পুলিশের লুট হওয়া ৯৭ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলো র‌্যাব

#

ভিসা নিষেধাজ্ঞা: পর্দার আড়ালের ‌নায়ক ডোনাল্ড লু?

#

বাংলাদেশ-পাকিস্তান সম্মিলিত কাজ করার পরিকল্পনা

#

পরীক্ষার ফল সংস্কারের দাবিতে সচিবালয়ে ৫ শতাধিক শিক্ষার্থী

Link copied